দেশজুড়ে

আজকের তালাশ’র প্রধান ফটো সাংবাদিক হিসেবে শামীম খানের যোগদান

  প্রতিনিধি 4 January 2021 , 3:57:36 প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক ॥ বরিশাল থেকে প্রকাশিত পাঠকপ্রিয় দৈনিক আজকের তালাশ এর প্রধান ফটো সাংবাদিক হিসেবে যোগদান করেছেন মো. শামীম খান।

আজ মঙ্গলবার পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মারুফ হোসেন তাকে এ পদে নিয়োগ প্রদান করেন। শামীম খানের সাফল্য কামনা করেন সম্পাদক মারুফ হোসেন। এসময় পত্রিকাটির বার্তা প্রধান মজিবর রহমান নাহিদ উপস্থিত ছিলেন।

শামীম খান বরিশালের স্থানীয় বরিশাল প্রতিদিন, কলমের কন্ঠ সহ কয়েকটি পত্রিকায় দীর্ঘদিন ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

এদিকে পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগী ও দোয়া কামনা করেছেন শামীম খান।

আরও খবর

Sponsered content