বরিশাল

আমাকে হেয় করতেই অপপ্রচার: সাজ্জাদ

  প্রতিনিধি 13 November 2026 , 1:20:54 প্রিন্ট সংস্করণ

৩৪১

বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শেখ শহিদুল ইসলাম সাজ্জাদের বিরুদ্ধে জমি বিক্রিকে কেন্দ্র করে তিন লাখ টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকির যে অভিযোগ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

 

একটি মহল ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হিসেবে এমন অভিযোগ সামনে এনেছে।

 

আমি স্পষ্টভাবে জানাতে চাই, কারও কাছে চাঁদা দাবি কিংবা কাউকে হত্যার হুমকি দেওয়ার মতো কোনো ঘটনার সঙ্গে আমি জড়িত নই। কোনো ধরনের তথ্য-প্রমাণ ছাড়াই আমার বিরুদ্ধে এমন অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করা দুঃখজনক ও মানহানিকর।

 

আমি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি, কোনো পক্ষের বক্তব্যে প্রভাবিত না হয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হোক। সত্য উদ্ঘাটনে আমি প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত।

 

 

পাশাপাশি ভবিষ্যতে আমার সামাজিক ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কেউ যদি মিথ্যা তথ্য, অপপ্রচার কিংবা ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব।

শেখ শহিদুল ইসলাম সাজ্জাদ
যুগ্ম আহ্বায়ক
বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল

আরও খবর

Sponsered content