দেশজুড়ে

উপজেলা দিবস উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির র‍্যালী ও আলোচনা সভা

  প্রতিনিধি 24 October 2021 , 5:57:02 প্রিন্ট সংস্করণ

বিএফ খান সবুজ বাকেরগঞ্জ ।। বাকেরগঞ্জে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাহেবগঞ্জ পল্লী ভবনে শনিবার বিকেল ৩-টায় আলোচনা সভা শুরু হয়।
আলোচনা সভা শেষে বণাঢ্য র‍্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
আলোচনা সভায় সংসদ সদস্য ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বেগম নাসরিন জাহান রত্না বলেন যে, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ কতৃক সারাদেশে ৩৬৪ টি উপজেলা পরিষদ গঠনের দিনটিকে স্মরণীয় করে রাখতে দিনটিকে উপজেলা দিবস হিসেবে পালন করা হচ্ছে বলে জানান।
তিনি আরও বলেন, পল্লীবন্ধু আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদ বলেছিলেন, ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। প্রেসিডেন্ট এরশাদের শাসনামলে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
 
আলোচনা সভার আরাম্বনায় উপজেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটির সদস্যদের পক্ষ থেকে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বেগম নাসরিন জাহান রতনা এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।

আরও খবর

Sponsered content