সকল বিভাগ

কলাপাড়ায় ট্রলি ও ব্যাটারী চালিত অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত এক

  প্রতিনিধি 24 September 2022 , 3:35:27 প্রিন্ট সংস্করণ

মোঃ ইলিয়াস শেখ কুয়াকাটা: পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলি ও ব্যাটারী চালিত অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে জিহাদ (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
এসময় গুরুতর আহত হয়েছে ৬ জন। আহতদের মধ্যে মুক্তা বেগম (৪০) নামের এক নারীর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার  করা হয়।
শনিবার দুপুরে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত জিহাদ মুক্তা বেগমের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে অটো রিক্সাটি ৬ জন যাত্রী  নিয়ে চাপলী বাজার থেকে কলাপাড়ার দিকে আসতেছিলো। এসময় মুসুল্লীয়াবাদ এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া  হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসল ওই শিশুকে মৃত ঘোষনা করে|
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, আহতদের উদ্ধার করে বরিশাল পাঠানো হয়েছে। ট্রলিটি আটক রয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

আরও খবর

Sponsered content