প্রতিনিধি 2 March 2023 , 2:16:39 প্রিন্ট সংস্করণ

গৌরনদী প্রতিবেদক॥ বরিশালের গৌরনদীর সাংবাদিক দম্পতি দৈনিক সমকাল এর গৌরনদী প্রতিনিধি ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির এবং দৈনিক সময়ের আলো’র গৌরনদী প্রতিনিধি ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ আমিনা আকতার সোমা’র একমাত্র ছেলে আবিদ জামান আদেল ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তিলাভ করেছে।

সে গৌরনদী উপজেলা সদরের আল হেলাল একাডেমী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করেছিল। গত ২৮ মার্চ মঙ্গলবার সকালে ঘোষিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে তাকে সাধারন গ্রেডে বৃত্তি দেয়া হয়েছিল।
ফলাফল নির্ধারনে ভূল ধরা পড়ায় প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয় এবং অধিদপ্তর ওই দিন বিকেলে সেই ফলাফল স্থগিত করে। পরদিন ১লা মার্চ বিকেলে মন্ত্রনালয় ও অধিদপ্তর পূনঃ মূল্যায়ন শেষে ২০২২ সালের প্রাথমিক বৃত্তির চুড়ান্ত ফলাফল ঘোষণা করে। ওই ফলাফল শীট থেকে প্রাপ্ত তথ্যে জানাগেছে, সাংবাদিক দম্পতি’র ছেলে আদেল ট্যালেন্টপুলে বৃত্তিলাভ করেছে। সে ও তার পিতা-মাতা সকলের দোয়া প্রার্থী।










