প্রতিনিধি 7 January 2024 , 11:20:55 প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক॥ বরিশাল-৫ আসনের একটি কেন্দ্রে জালভোট দেওয়ার চেষ্টাকালে চারজন কিশোরকে আটক করা হয়েছে। রবিবার (জানুয়ারি) দুপুর দেড়টার দিকে সিটি করপোরেশন এলাকার শহীদ আরজুমনি কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সজল কুমার বিশ্বাস। তিনি বলেন, চারজন কিশোর জালভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল। বিষয়টি সন্দেহ হলে পুলিশ চ্যালেঞ্জ করে তাদের আটক করে নির্বাচন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি সিদ্ধান্ত তাদের।
উল্লেখ্য, বরিশাল-৫ আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।











