দেশজুড়ে

বরিশালে বজ্রসহ বৃষ্টির আভাস

  প্রতিনিধি 23 November 2026 , 6:06:43 প্রিন্ট সংস্করণ

৩৬

তালাশ ডেস্ক॥
চলতি মাসে দুই ঘূর্ণিঝড়ের পর বঙ্গোপসাগরে এখন বিরাজ করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হতে পারে দেশের বেশকিছু অঞ্চলে। সেইসঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি পর্যন্ত নিচে নেমে আসতে পারে।

সোমবার (২৩ নভেম্বর) আগামী ৫ দিনের পূর্বাভাস সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এই সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সেইসঙ্গে দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

 

এছাড়া আগামী বৃহস্পতি, শুক্র এবং শনিবারও (২৬-২৮ নভেম্বর) দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই ৩ দিনে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে এই সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

এছাড়া, বর্ধিত ৫ দিনে আবাহাওয়ার তেমন উল্লেখযোগ্য কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

আরও খবর

Sponsered content