সকল বিভাগ

বরিশাল সিটি কলেজ এর উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

  প্রতিনিধি 1 October 2023 , 12:47:06 প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক॥   বরিশাল সিটি কলেজ এর উদ্যাগে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত। বরিশাল সিটি কলেজ’র সভাপতি মোহাম্মদ মশিউর রহমান খান এর নেতৃত্বে জননেত্রী দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৭ তম শুভ জন্মদিন পালিত হয়েছে।

 

রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে বরিশাল সিটি কলেজের হল রুমে ৭৭ পাউন্ড কেক কাটেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বরিশাল সিটি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সুজিত কুমার দেবনাথ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরে দোয়া মোনাজাত শেষে কেক কেটে জন্মদিন উদযাপন করেন অতিথিরা।

 

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যাড. দেলোয়ার হোসেন মুন্সি, মোঃ মিজানুর রহমান, সুভাশীষ ঘোষ বাপ্পি, বীর মুক্তিযোদ্ধা রিফিকুল ইসলাম, বিশ্বজিৎ ঘোষ বিশু, নূর ইসলাম প্রমুখ।

আরও খবর

Sponsered content