বরিশাল

বরিশালে রাইট টকের বৃক্ষরোপণ কর্মসূচি

  প্রতিনিধি ২১ আগস্ট ২০২৬ , ১১:২৬:২০ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদকঃ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন রাইট টক বাংলাদেশের উদ্যোগে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

 

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে বরিশাল নদীবন্দর প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং নগর ও জনবহুল এলাকায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

 

 

এ সময় রাইট টক বাংলাদেশের বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি মজিবর রহমান নাহিদ, সহ-সভাপতি জুবায়ের চৌধুরী, সাধারণ সম্পাদক রুমান হাওলাদার, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক এসএম শাহিন, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মো. সুজনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

বৃক্ষরোপণ কর্মসূচিতে রাইট টক বাংলাদেশ বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি মজিবর রহমান নাহিদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

 

 

তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে রাইট টক বাংলাদেশ নিয়মিত বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। ভবিষ্যতেও বৃক্ষরোপণসহ পরিবেশ ও জনকল্যাণমূলক নানা কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content