প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৬ , ১১:৫০:০৮ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক ॥
বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিশ্বাসের হাট এলাকার বাসিন্দা শামিম হোসেনকে ঘিরে মাদক সেবন ও নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় একাধিক ভিডিও ও ছবি প্রতিবেদকের হাতে এসেছে। ভিডিও ও ছবিগুলোতে থাকা ব্যক্তির পরিচয় শামিম হোসেন বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।
ভিডিওগুলোতে শামিম হোসেন ও এক নারীকে ইয়াবা সেবন করতে দেখা যায়। এ ছাড়া ওই নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও রয়েছে।
এ বিষয়ে শামিম হোসেনের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।











