Uncategorized

সাংবাদিক একে রিয়াজ আর নেই,আজকের তালাশের শোক

  প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০১৯ , ১২:৫৩:০০ প্রিন্ট সংস্করণ

সাংবাদিক একে রিয়াজ আর নেই,আজকের তালাশের শোক

বরিশাল নিউ ভাটিখানা নিবাসী সাংবাদিক একে রিয়াজ আর নেই। ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।

শুক্রবার রাত ১১টার দিকে তিনি নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবত কিডনি ও লিভার জনিত সমস্যায় ভুগছিলেন।

তিনি দৈনিক আজকের বরিশাল’র সিনিয়র স্টাফ রিপোর্টার, বরিশাল বাণী’র বিশেষ প্রতিবেদক, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব এর সদস্য এবং জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক ছিলেন ।

 

বরিশাল চক বাজারে তার গার্মেন্টস দোকানের ব্যবসা রয়েছে। জাহানারা মার্কেট ব্যবসায়ী সমিতির নেতা ছিলেন তিনি। বরিশালে তিনি একজন সুপরিচিত ও জনপ্রিয় ব্যক্তিত্ব ।

 

তার এই মৃত্যুতে আজকের তালাশ পরিবার শেক প্রকাশ করেছেন ।