বরিশাল

জনসেবার প্রত্যয়ে প্রার্থী হতে চান তানিয়া আক্তার

  প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২৬ , ১০:৫৯:৩১ প্রিন্ট সংস্করণ

গোলাম রাব্বি॥
“আমি শুধু নেত্রী হতে আসিনি, এলাকার মানুষের সেবা করতে, সবার পাশে থাকতে এবং সমাজের ইতিবাচক পরিবর্তনের অংশ হতে এসেছি”

 

 

এমন প্রত্যয় ব্যক্ত করে আসন্ন ৩নং চরবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন করার প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছেন মোসা: তানিয়া আক্তার।

 

 

তিনি চরবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকার বাসিন্দা মো. বাদশা চাপরাশির বড় মেয়ে। আসন্ন চরবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে তিনি এলাকার মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছেন।

 

 

মোসা: তানিয়া আক্তারের প্রত্যাশা, জনপ্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ পেলে তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকবেন। বিশেষ করে নারীদের বিভিন্ন সমস্যা, অধিকার ও সম্ভাবনাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করবেন।

 

 

তিনি মনে করেন, জনপ্রতিনিধিত্ব কেবল একটি পদ বা পরিচয় নয়, বরং এটি মানুষের প্রতি দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। জনগণের আস্থা অর্জন, সবার সঙ্গে সমন্বয় বজায় রাখা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার মাধ্যমেই এলাকার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

 

 

তানিয়া আক্তার আশা প্রকাশ করেন, এলাকার মানুষের ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন পেলে তিনি তাঁদের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করবেন। মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখাই তাঁর অন্যতম লক্ষ্য।

 

 

আসন্ন ৩ নম্বর চরবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী হওয়ার প্রত্যাশী মোসা:তানিয়া আক্তার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

আরও খবর

Sponsered content