প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৬ , ১:৩৫:৪৬ প্রিন্ট সংস্করণ
গোলাম রাব্বিঃ
“আমি শুধু নেত্রী হতে আসিনি, এলাকার মানুষের সেবা করতে, সবার পাশে থাকতে এবং সমাজের ইতিবাচক পরিবর্তনের অংশ হতে এসেছি।” এমন প্রত্যয় ব্যক্ত করে আসন্ন ৫ নম্বর চরমোনাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছেন মোসাম্মৎ লাবনী আক্তার।
তিনি চরমোনাই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গিলাতলীর বাসিন্দা মোঃ আলাউদ্দিন শিকদারের ছোট মেয়ে। আসন্ন নির্বাচনে ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী হিসেবে তিনি এলাকার মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন।
লাবনী আক্তারের প্রত্যাশা, জনপ্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ পেলে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, নারীদের সমস্যা ও সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া এবং এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করবেন।
তিনি মনে করেন, জনপ্রতিনিধিত্ব কেবল একটি পদ নয়, বরং এটি মানুষের প্রতি দায়িত্ব পালনের একটি সুযোগ। জনগণের আস্থা অর্জন করে সবার সঙ্গে সমন্বয় রেখে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখাই তাঁর প্রত্যাশা।
আসন্ন ৫ নম্বর চরমোনাই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মোসাম্মৎ লাবনী আক্তার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।











