প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৬ , ৩:০৯:৪৫ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক :

বরিশাল থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল Barishal Crime News এখন থেকে Crime News নামে রিব্যান্ডিং করা হয়েছে। রিব্র্যান্ডিং করা ক্রাইম নিউজের স্বত্বাধিকারী খন্দকার রাকিব প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন ।২০১৪ সাল থেকে যাত্রা শুরু হয় বরিশাল ক্রাইম নিউজের। বর্তমানে ক্রাইম নিউজ এর প্রকাশক ও সম্পাদক খন্দকার রাকিব জানান ২০১৪ সাল থেকে তিনি বরিশাল ক্রাইম নিউজ অনলাইন নিউজ পোর্টাল পরিচালনা করে আসলেও এখন থেকে তিনি রিব্র্যান্ডিং করে ক্রাইম নিউজ নামে অনলাইন নিউজ পোর্টালটি পরিচালনা করতে চান। তিনি রিব্র্যান্ডিং করা ক্রাইম নিউজ পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করছেন।











