প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৬ , ১১:১৬:৪৩ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদকঃ

বরিশাল নগরীর বটতলা এলাকার বিভিন্ন ঔষধের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) পরিচালিত এ অভিযানে কয়েকটি দোকানে মেয়াদোত্তীর্ণ ও নিবন্ধনবিহীন ঔষধ এবং অনুপযুক্ত পরিবেশ ও তাপমাত্রায় ঔষধ সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।
অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর আওতায় সংশ্লিষ্ট দোকানগুলোকে মোট ৭৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে ঔষধ ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষা এবং ঔষধের গুণগত মান বজায় রাখতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।














