প্রতিনিধি ৩ নভেম্বর ২০২৬ , ১২:০৮:৫২ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক॥

বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিমকে ঘিরে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া বলে দাবি করা ওই ভিডিওতে আজিমুল করিমকে আপত্তিকর ও বিবস্ত্র অবস্থায় দেখা যায়।
অভিযোগ রয়েছে, গাজা কালাম নামে এক ব্যক্তির মেয়ের সঙ্গে ওসি আজিমুল করিমের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। গাজা কালামকে স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ করা হয়। স্থানীয় কয়েকজনের দাবি, তাঁর বিরুদ্ধে ১৮টির বেশি মামলা রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গোয়েন্দা পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে মাদক কারবারিদের শনাক্ত, তাদের নেটওয়ার্ক চিহ্নিত এবং অপরাধীদের আইনের আওতায় আনতে ডিবি কর্মকর্তাদের পেশাগত নিরপেক্ষতা ও স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন অবস্থায় মাদক ব্যবসার অভিযোগে আলোচিত একটি পরিবারের সঙ্গে একজন ডিবি কর্মকর্তার ঘনিষ্ঠ যোগাযোগের অভিযোগ সামনে আসায় বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।
এদিকে এ বিষয়ে বক্তব্য জানতে ওসি আজিমুল করিমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এমন কোনো ভিডিও নেই বলে দাবি করেন। এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ফোনালাপের কিছুক্ষণ পর সংবাদটি প্রকাশ না করতে বিভিন্ন মাধ্যমে তদবির শুরু করেন ওসি আজিমুল করিম।
একজন পুলিশ কর্মকর্তাকে ঘিরে এমন অভিযোগ ওঠার পর বিষয়টি কেবল ব্যক্তিগত আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকার সুযোগ নেই। পুলিশের পেশাগত শৃঙ্খলা, গোয়েন্দা কার্যক্রমের নিরপেক্ষতা এবং মাদকবিরোধী অভিযানের বিশ্বাসযোগ্যতার সঙ্গে সম্পর্কিত।

















