প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৬ , ১১:৩৮:১৪ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক,
বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন চরবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ ফিরোজ খান (৬৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

গতকাল ২৮ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে চরবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে গ্রেপ্তার ফিরোজ খানের নিজ বাসা থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তিনি তালতলী বাজার এলাকার বাসিন্দা। তিনি মো. রনি খানের বাবা, যিনি চরবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদপ্রার্থী।
ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানের সময় ফিরোজ খানের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ফিরোজ খানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।
স্থানীয়রা বলেন, ফিরোজ খান এর আগেও বেশ কয়েকবার মাদকসহ আটক হয়েছে।
মেম্বার পদপ্রার্থী রনি খান বলেন, আমার পিতাকে আমি নিজেই ডিবি পুলিশ ডেকে ধরিয়ে দিয়েছি।











