প্রতিনিধি 7 January 2024 , 1:47:31 প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জ প্রতিবেদক॥ নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রায় সব কেন্দ্রে নৌকায় সিল মারছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির প্রার্থী আলমগীর শিকদার লোটন। তিনি ভোট বর্জন করেছেন।

রবিবার (৭ জানুয়ারি) সকালে তার নিজ এলাকায় রামচন্দ্রদী কেন্দ্রে নৌকার এজেন্টের বিরুদ্ধে অভিযোগ তুললে সেখানে বাদানুবাদ ঘটে। এ বাদানুবাদের একপর্যায়ে অতিরিক্ত পুলিশ এসে গুলি ছুড়লে পাঁচজন গুলিবিদ্ধ হন। এ কারণে নির্বাচন বর্জন করেছেন তিনি।
আড়াইহাজারের প্রায় সব কেন্দ্রে নৌকায় সিল মারছে বলে দাবি করেন আলমগীর শিকদার লোটন। এছাড়া গুলিবিদ্ধের ঘটনায় সকাল ১০টায় তিনি নির্বাচন বর্জন করেছেন।
















