বরিশাল

বরিশালে সড়ক শৃঙ্খলায় থাকা শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ

  প্রতিনিধি ১০ আগস্ট ২০২৪ , ৫:৩৮:২৯ প্রিন্ট সংস্করণ

সাহাদাত হোসেন ॥ বরিশালে পুলিশের অনুপস্থিতিতে সড়ক মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকা শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেছে জেলা সেচ্ছাসেবক দল। শনিবার দিনভর নগরীর বিভিন্ন ট্রাফিক পয়েন্টে ঘুরে ঘুরে এই খাবার ও পানি বিতরণ করে তারা।

 

বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শেখ শহীদুল ইসলাম সাজ্জাদের নেতৃত্বে বেলা ১২টায় নগরীর জেলখানার মোড় এলাকা থেকে এই খাবার বিতরণ শুরু করে।

 

পরে নগরের প্রায় সবগুলো ট্রাফিক পয়েন্টে থাকা শিক্ষার্থীদের মধ্যে দেয়া হয় ওই খাবার। সড়কের শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা শিক্ষার্থীরাও এ সময় তাদের ধন্যবাদ জানান।