প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১:৪৯:২৭ প্রিন্ট সংস্করণ

বরিশাল জেলার কাউনিয়া থানাধীন চরবাড়ীয়া ইউনিয়নের মুকুন্দপট্টি এলাকা থেকে মাহিনুর বেগম (বয়স আনুমানিক ৫৫ বছর) নামে এক নারী নিখোঁজ হয়েছেন। তিনি গত শনিবার ১৭ জানুয়ারি ২০২৬ খ্রিঃ দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের সময় নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
নিখোঁজ মাহিনুর বেগমের স্বামী মোঃ নুরু হাওলাদার।
এ ঘটনায় তার ছেলে শহিদ হাওলাদার কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। থানায় দায়েরকৃত জিডি সূত্রে জানা যায়, ঘটনার পর থেকে পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করা হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের সদস্যরা জানান, মাহিনুর বেগম হঠাৎ করে বাড়ি থেকে বের হয়ে যান এবং এরপর আর ফিরে আসেননি। দীর্ঘদিন ধরে খোঁজ না পাওয়ায় পরিবারে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
এ বিষয়ে কাউনিয়া থানায় দায়ের করা সাধারণ ডায়েরির নম্বর ১৪৫, তারিখ ০৪ ফেব্রুয়ারি ২০২৬।
নিখোঁজ নারীর সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার ছেলে শহিদ হাওলাদারের মোবাইল নম্বর ০১৭৬৫৩৪৬৭৭২–এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।











