বরিশাল

চরবাড়িয়ায় ইসলামী আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ

  প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯:২৮:২৮ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদকঃ

বরিশালের ৩ নম্বর চরবাড়িয়া ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) বাদ মাগরিব চরবাড়িয়া মডেল মসজিদ মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আজিজুল হক সোহেল। বিশেষ অতিথি ছিলেন বরিশাল মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবুল হাসান ইয়াহইয়া।

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩ নম্বর চরবাড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ হানিফ খান।

 

 

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আলহাজ্ব হানিফ খান। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মাও সাইদ আহমাদ, মাও সিদ্দিকুর রহমান ও আলহাজ্ব আলতাফ হোসেন। সেক্রেটারি করা হয়েছে মো. অহিদুল ইসলামকে। জয়েন্ট সেক্রেটারি এইচ. এম. নজরুল ইসলাম এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাও আল-আমিন।

 

 

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সাংগঠনিক সম্পাদক মাও খালেদ সাইফুল্লাহ, প্রচার সম্পাদক মহিউদ্দিন পলাশ, দফতর সম্পাদক মো. জাকির হোসেন, অর্থ ও প্রকাশনা সম্পাদক মো. রিয়াজ মল্লিক, প্রশিক্ষণ সম্পাদক মাও জসিম উদ্দিন, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মো. শাহিন হাং, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আবুয়াল হোসেন, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক মো. মুজাম্মেল আকন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. মনির হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. আনিছুর রহমান, নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক মো. ইমরান আকন।

 

 

কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. রিয়াজ হাওলাদার, মাস্টার আনোয়ার হোসেন ও এম. আর. কবির আলমসহ অন্যান্য সদস্যরা।

 

 

এ ছাড়া মহিলা ইউনিট থেকে ১২ জন সদস্যা কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন।

 

 

অনুষ্ঠানে বক্তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও নীতির আলোকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, মানুষের কল্যাণে কাজ করা এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান।

 

 

উল্লেখ্য, কমিটি গঠনের ফরম অনুযায়ী ৩ নম্বর চরবাড়িয়া ইউনিয়ন শাখার কমিটি ২০২৬-২৮ সেশনের জন্য গঠন করা হয়েছে এবং মহানগর কর্তৃপক্ষের অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

আরও খবর

Sponsered content