সকল বিভাগ

রৌপ্য জয়ে গৌরব বাড়ালেন আজকের তালাশ’র হাসিবুল

  প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৫ , ৬:৪৫:৫৫ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক:
জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত জাতীয় কিকবক্সিং প্রতিযোগিতা–২০২৫-এ কৃতিত্বের সঙ্গে রৌপ্য পদক অর্জন করেছেন বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের তালাশ পত্রিকার সাংবাদিক মো: হাসিবুল ইসলাম।

 

দেশের বিভিন্ন জেলা ও সংস্থার অভিজ্ঞ ও দক্ষ কিকবক্সারদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হন তিনি। সাহসিকতা, কৌশলগত দক্ষতা ও দৃঢ় মনোবলের পরিচয় দিয়ে একের পর এক ম্যাচে সাফল্য অর্জন করে ফাইনালে পৌঁছান মো: হাসিবুল ইসলাম এবং শেষ পর্যন্ত রৌপ্য পদক নিশ্চিত করেন।

 

তার এই সাফল্যে ক্রীড়াঙ্গনের পাশাপাশি সাংবাদিক মহলেও আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। আজকের তালাশ পত্রিকার সহকর্মী, ক্রীড়াপ্রেমী ও শুভানুধ্যায়ীরা তাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও বড় অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

 

সংশ্লিষ্টরা মনে করছেন, একজন সাংবাদিকের এই অর্জন তরুণ সমাজকে খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন অনুপ্রেরণা যোগাবে।

আরও খবর

Sponsered content