প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২৫ , ৩:৫৩:৪৩ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক:
বরিশাল নগরীর রুপাতলী সাগরদী এলাকা থেকে চিহ্নিত আওয়ামী সন্ত্রাসী হিসেবে পরিচিত নাসির মৃধাকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। আজ রাত আনুমানিক ৮টার দিকে নানীবুরি পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে আটক করে কোতোয়ালি মডেল থানায় নিয়ে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত নাসির মৃধার বিরুদ্ধে বিগত আওয়ামী শাসনামল ও জুলাই মাসের ছাত্র-জনতার আন্দোলনের সময় বরিশাল নগরীতে সহিংসতা, ভাঙচুর ও তাণ্ডব চালানোর অভিযোগ রয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “নাসির মৃধাকে সন্দেহভাজন হিসেবে থানায় আনা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
স্থানীয় সূত্রে আরো জানা গেছে, নাসির মৃধার আটক হওয়ার খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।




