বরিশাল

প্রকাশিত সংবাদের ভিন্নমত

  প্রতিনিধি ২ আগস্ট ২০২৬ , ১২:৩৩:১৮ প্রিন্ট সংস্করণ

খবর বিজ্ঞপ্তি :::

গত ২৭ জুলাই ‘বরিশালে অস্ত্রের মুখে দেয়াল তুলে আমেরিকান প্রবাসীর চলাচলের রাস্তা অবরুদ্ধ, ১০ লাখ টাকা চাঁদা দাবি’ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বরিশাল মহানগর ২৪নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আসাদুল্লাহ হাওলাদার। সংবাদটি তার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি সম্পুর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।

 

প্রতিবাদ জানিয়ে বলেন, আমাদের জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। কে বা কারা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এহেন কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে তা আমাদের জানা নেই। তারা সাংবাদিক ভাইদের মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে আমাদের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা চালাচ্ছে। সংবাদে অস্ত্রের মুখে দেয়াল তুলে আমেরিকান প্রবাসীর চলাচলের রাস্তা অবরুদ্ধ করার কথা বলা হয়েছে সেখানে আমাদের কোন ভুমিকা ছিল না। ওই জমির প্রকৃত মালিক সেখানে দেয়াল তুলেছেন। আর ১০ লাখ টাকা চাঁদা দাবির যে কথা বলা হয়েছে তা সম্পূর্ণ কাল্পনিক ও ভিত্তিহীন। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নিবেদক
আসাদুল্লাহ হাওলাদার
ছাত্রদল সভাপতি
২৪নং ওয়ার্ড, বরিশাল মহানগর।

আরও খবর

Sponsered content