প্রতিনিধি ১৪ জুলাই ২০২২ , ৮:৪৮:২০ প্রিন্ট সংস্করণ
হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় গাজা সহ স্থানীয় জনতার হাতে যুবক আটক।

জানা যায় গত বুধবার সন্ধ্যা ৯ টার দিকে উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের কাকুরিয়া বাজার সংলগ্ন এক যুবক মোটর সাইকেল যোগে গাজা বহন করে নিয়ে যাচ্ছে।পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঐ যুবককে আটক করে।
ঐ যুবকের বাড়ি একই ইউনিয়নের মান্দ্রা কুশরিয়া গ্রামের ফরিদ হাওলাদারের ছেলে শাহাবুদ্দিন(৩৮)।
স্থানীয়রা গাজা সহ যুবককে আটকের বিষয়টি হিজলা থানা পুলিশকে সংবাদ দেয়।
হিজলা থানার এস আই বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গাজা সহ শাহাবুদ্ধিনকে থানা হাজতে নিয়ে আসে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া জানায় গাজা সহ আটক যুবকের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হবে।

















