বরিশাল

সেবানায়ক সাজ্জাদ পারভেজের পদায়ন

  প্রতিনিধি ১০ জুন ২০২৬ , ১১:২৫:৪৫ প্রিন্ট সংস্করণ

এম শাহাদাত:
দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে তিনি শুধু একজন সরকারি কর্মকর্তা নন, তিনি আশার আলো, আস্থার প্রতীক এবং মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। বরিশাল জেলা সমাজসেবা পরিবারের সুপরিচিত মুখ সাজ্জাদ পারভেজ দীর্ঘদিন ধরে নীরবে-নিভৃতে মানুষের কল্যাণে কাজ করে নিজেকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন।
সমাজের অসংখ্য অসহায় মানুষ যখন বিভিন্ন সংকট, দুঃখ-কষ্ট কিংবা আর্থিক অনটনে দিশেহারা হয়ে পড়েছেন, তখন তাদের পাশে ছায়ার মতো দাঁড়িয়েছেন সাজ্জাদ পারভেজ। সাহায্যের আশায় তার দ্বারস্থ হয়ে খালি হাতে ফিরে গেছেন এমন মানুষের সংখ্যা খুঁজে পাওয়া কঠিন। সরকারি বিধি-বিধানের সীমাবদ্ধতায় কখনো সহযোগিতা সম্ভব না হলেও তিনি মানবিক দায়বদ্ধতা থেকে নিজের ব্যক্তিগত অর্থ ব্যয় করে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর বিরল নজির স্থাপন করেছেন।
সহকর্মীদের কাছে তিনি যেমন একজন দক্ষ, সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা, তেমনি সাধারণ মানুষের কাছে একজন মানবিক অভিভাবক। তার আন্তরিকতা, বিনয়, কর্মনিষ্ঠা ও জনকল্যাণে নিবেদিত মনোভাব সমাজসেবা অঙ্গনে তাকে এনে দিয়েছে বিশেষ সম্মান ও ভালোবাসা।
সম্প্রতি তিনি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, সমাজসেবা অধিদপ্তর, বরিশাল-এর অধ্যক্ষ হিসেবে পদায়ন হয়েছেন। এটি শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং সমাজসেবা বিভাগের জন্যও একটি গর্বের বিষয়। তার মতো মানবিক, দূরদর্শী ও জনবান্ধব কর্মকর্তা নতুন দায়িত্বে আরও বৃহত্তর পরিসরে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করবেন বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
বরিশালের সামাজিক ও মানবিক অঙ্গনের অনেকেই মনে করেন, সাজ্জাদ পারভেজের মতো কর্মকর্তারাই সরকারি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রকৃত অনুপ্রেরণা। তার কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্যও হতে পারে মানবসেবার এক উজ্জ্বল উদাহরণ।
নতুন কর্মস্থলে তার সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন শুভাকাঙ্ক্ষী, সহকর্মী এবং অসংখ্য সাধারণ মানুষ। মানবতার এই নিবেদিতপ্রাণ সৈনিকের পথচলা আরও আলোকিত হোক, তার হাত ধরে উপকৃত হোক আরও হাজারো অসহায় মানুষ, এমনটাই প্রত্যাশা সবার।

আরও খবর

Sponsered content