বরিশাল

ববিতে কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে তামিম-রিহাম

  প্রতিনিধি ১৩ জুলাই ২০২৬ , ১:৫০:৪৬ প্রিন্ট সংস্করণ

ববি প্রতিবেদকঃ
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৬-২৭ সেশনের জন্য এক বছরের নতুন পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ তামিম ইকবাল রাজু এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই শিক্ষাবর্ষের তানভীর হাসান রিহাম।

 

গত ১২ জুলাই ২০২৬ তারিখে বিদায়ী কমিটির সভাপতি আকাশ আলমগীর মুন্না এবং সাধারণ সম্পাদক মোঃ শাকিল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। সংগঠনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর উপস্থিতি ও দিকনির্দেশনায় শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, নেতৃত্ব ও কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি মোঃ তামিম ইকবাল রাজু বলেন,
“বরিশাল বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। এই দায়িত্ব শুধু একটি পদ নয়, বরং কুষ্টিয়া জেলার শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষা, ঐক্য ও কল্যাণের প্রতি একটি বড় অঙ্গীকার। কুষ্টিয়া থেকে আগত শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকা, নতুন শিক্ষার্থীদের সহযোগিতা করা এবং ক্যাম্পাসে কুষ্টিয়ার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরাই হবে আমাদের অন্যতম লক্ষ্য।”

 

সাধারণ সম্পাদক তানভীর হাসান রিহাম বলেন,
“একটি সংগঠনের শক্তি তার পদে নয়, বরং সদস্যদের অংশগ্রহণ ও পারস্পরিক আস্থায়। কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আমার অঙ্গীকার থাকবে শিক্ষার্থীদের জন্য একটি উন্মুক্ত, সক্রিয় ও দায়িত্বশীল প্ল্যাটফর্ম নিশ্চিত করা। আমরা শিক্ষার্থীদের দক্ষতা বিকাশ, নেতৃত্বের সুযোগ সৃষ্টি, সাংস্কৃতিক চর্চা এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির জন্য নিয়মিত উদ্যোগ গ্রহণ করব।”

 

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন:

সহ-সভাপতি: শাকিল আহমেদ (২০২১-২২)
যুগ্ম-সাধারণ সম্পাদক: মোঃ আশিক উদ্দিন (২০২২-২৩)
সাংগঠনিক সম্পাদক: আরেফিন জুবায়ের রাজিন (২০২২-২৩)
দপ্তর সম্পাদক: মোঃ তৌফিক রহমান (২০২৩-২৪)
প্রচার সম্পাদক: রাশিদুল ইসলাম আশিক (২০২৩-২৪)
অর্থ সম্পাদক: মোঃ ইভন ইসলাম (২০২৩-২৪)

 

কার্যনির্বাহী সদস্য (২০২৩-২৪ শিক্ষাবর্ষ):

১. ফাতিন আহমেদ
২. মোঃ ওবায়দুল্লাহ
৩. টিপু সুলতান
৪. রাশেদ আহমেদ
৫. মোঃ আশিকুর রহমান

 

এদিকে, নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। তাঁরা হলেন, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ খোরশেদ আলম, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মেহেদী হাসান, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবু সালেম এবং আইন বিভাগের প্রভাষক মোঃ ছোটন আলী। উপদেষ্টারা নতুন কমিটির প্রতি শিক্ষার্থীদের কল্যাণ, সংগঠনের অগ্রগতি এবং দেশ ও সমাজের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরও খবর

Sponsered content