বরিশাল

এক ঐতিহাসিক জানাজার সাক্ষী হলেন বরিশাল মহানগর ছাত্রদল

  প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২৫ , ৬:৩৮:৫৬ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদকঃ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় বরিশাল মহানগর ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় তারা গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করেছেন।

 

মহানগর ছাত্রদলের সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম রনি শোক প্রকাশ করে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আপসহীন এক সাহসী ও দৃঢ়চেতা নেতৃত্বের প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

 

ছাত্রদল নেতা আরও বলেন, বেগম খালেদা জিয়ার ত্যাগ, সংগ্রাম ও আদর্শ নতুন প্রজন্মের ছাত্রসমাজের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে। তার দেখানো পথ অনুসরণ করেই গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে।

 

নামাজে জানাজা শেষে বরিশাল মহানগর ছাত্রদলের পক্ষ থেকে শোক প্রকাশ করে দেশবাসীর কাছে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া চাওয়া হয়।

আরও খবর

Sponsered content